অবৈধ গ্যাস সংযোগ বন্ধের দাবি জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ । অবৈধ সংযোগের কারনেই দামের সামনজস্যহীনতা দেখা দেয় ।
আজ বৃহস্পতিবার ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে গ্যাস ও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির প্রভাবে শিল্প খাতে যে প্রভাব পড়ছে তা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ ।
নজরুল হামিদ বলেন, অবৈধ গ্যাস/বিদ্যুৎ সংযোগ বন্ধ করলে গ্যাসের/বিদ্যুৎ দাম কমবে । কোন রকম একটা গ্যাস/বিদ্যুৎ লাইন নিতে পরলে সেখান থেকে অবৈধভাবে আর চার পাঁচটা লাইন বাড়ে । যাতে করে পুরো প্রভাব পড়ে জ্বালানি মন্ত্রনালয়ের ওপর । এমন পরিস্থিতিতে অবৈধ সংযোগ বন্ধের কোন বিকল্প নাই । তিনি বলেন, আমরা ৯ টাকার বিদ্যুৎ ৬ টাকায় দিচ্ছি । গ্রামে গঞ্জে সরকার বিদ্যু ও গ্যাস পৌছে দেয়ার সর্ব্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ।
গ্যাস উৎপাদন সম্পর্কে বলেন পরিবেশের দিকে খেয়াল রেখেই গ্যাস উত্তোলন করা হচ্ছে । তবে গ্যাসের দাম বড়লেও ব্যাবসায়ীদের ক্ষতি হবেনা, কারন এটা শুধু সমন্ময় করা হচ্ছে ।
তিনি আরও বলেন, এখনো বাংলাদেশের ৮০ লাখ মানুষ ২ টাকার কমে বিদ্যুৎ বিল দেয় অথচ ন্যুনতম তার দাম ৫০ টাকা করা উচিত । কিন্তু সরকার সাধারন গরীব মানুষদেরকে ভর্তুকি দিচ্ছে । শুধু তাই নয় জ্বালানি খাতে সরকার প্রতি বছর ভর্তুকি দিচ্ছে ৬ হাজার কোটি টাকা । বিশ্বের সবচেয়ে কম দামে গ্যাস/বিদ্যুৎ পাওয়া যায় বাংলাদেশে ।
অন্যদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, গ্যাসের দাম হ্রাস করতে হবে । ২০১৫-১৭ সালের মধ্যে পর পর দুইবার গ্যাসের দাম বৃদ্ধি যা শিল্প কারখানায় যথেষ্ট প্রভাব পড়ছে । উৎপাদনের খরচ দিন দিন বেড়ে যাচ্ছে । তিনি সরকারের কাছে জ্বালানি খরচ কমানোর অনুরোধ করেন ।
বুয়েট এর রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইজাজ হোসাইন বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম কমানো উচিত । সাধারন মানুষ গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে । তিনি আরও বলেন বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে তাও গ্যাসের সংকট । বাংলাদেশের যে গ্যাস রয়েছে তা উত্তোলন করলে হয়তো গ্যাসের সমস্যা সমাধান হবে তবে এতে বুয়েট সহযোগিতা করবে ।
বাংলাদেশে অহরহ বৈদ্যুতিক শটর্ শার্কিট হচ্ছে যার দায়ভার বিদ্যুৎ বিভাগকে নেওয়া উচিত । গাড়িতে গ্যাস ব্যবহার হচ্ছে অথচ রান্না করার জন্য গ্যাস পাওয়া যাচ্ছেনা । তাই গ্যাসের উত্তোলন বৃদ্ধি এবং গ্যাসের দাম সাধারন মানুষের নাগালে আনার জন্য সরবার প্রদক্ষেপ নেওয়া উচিত । এসময় বক্তারা ভোলার গ্যাস ব্যবহার করার জন্য পরামর্শ দেন ।
এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসির । সহ সভাপতি ইমরান আহম্মেদ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অতিরিক্ত অধ্যাপক ড. বদরুল ইমাম সহ প্রমুখ ।
সানবিডি/এমএফই্