নৌযান শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী চলছে শ্রমিকদের নৌ শ্রমিকদের কর্মবিরতি। সোমবার রাত ১২টায় এই কর্মবিরতি শুরু হয়।
জানা গেছে, নৌ শ্রমিকদের এই কর্মবিরতির ফলে চাঁদপুর থেকে নারায়নগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের লক্ষ্মীপুর, রায়পুর, নোয়াখালীসহ বেশকিছু এলাকার মানুষ চাঁদপুর-ঢাকা-নারায়নগঞ্জ নৌরুটে লঞ্চে যাতায়াত করে। ভোরে চাঁদপুর নৌ টামিনালে এসে অনেক মানুষ পড়েছে বিপাকে।