পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে বসেছের অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে তারা সেখানে বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক শুরু করেছেন।
বৈঠকে উপস্থিত আছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।
তিনি বলেন, পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে মন্ত্রনালয় আমাদের ডেকেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে টানা চার কার্যদিবস বড় দরপতনের পর, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে।
মূল্য সূচকের পতনের পাশাপাশি দেখা দিয়েছে লেনদেন খরা। ডিএসইর লেনদেনের পরিমাণ আটকে গেছে দু’শ কোটি টাকার ঘরে। সোমবারও বাজারটিতে লেনদেনের পরিমাণ দু’শ কোটি টাকার ঘরে থাকার মাধ্যমে, টানা তিন কার্যদিবস লেনদেনের পরিমাণ তিনশ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারলো না। আর এক মাসের বা ১৯ কার্যদিবসের মধ্যে ডিএসইর লেনদেন পাঁচশ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারেনি।
সান বিডি/এসকেএস