পুঁজিবাজারের বর্তমান অবস্থা খুবই করুণ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিনিয়োগকারীরা।
বুধবার (১৭ এপ্রিল) পুঁজিবাজারের অস্বাভাবিক পতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিনিয়োগকারীরা এ আবেদন করেছেন। 'শেয়ারবাজার পড়ছে কেন, জবাব চাই দিতে হবে' এমন স্লোগান নিয়ে আজকেও ডিএসই'র সামনে বিক্ষোভ করেন সাধারন বিনিয়োগকারীরা।
বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেখানে বাংলাদেশ আজ বিশ্বের বুকে সাফল্যজনক জায়গা করে নিয়েছে, সেখানে দেশের পুঁজিবাজার দিন দিন পতনের দিকে যাচ্ছে। এই সমস্যা কাটিয়ে উঠতে পুঁজিবাজারে প্রতি দৃষ্টি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বৃহস্পতিবারের মধ্যে বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনসহ সকল দুর্নীতিবাজ কমিশনারদের অপসারণ ও বিচারের দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা।
সান বিডি/এসকেএস