পুঁজিবাজারের অব্যাহত দর পতনের পরেও নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যে কারনে ৩৩ লক্ষ বিনিয়োগকারীসহ বাজার আজ ধংসের মুখে।
বাজারের এই অস্থিতিশীলতা ঠেকাতে আগামী ২৯ এপ্রিল সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিকী গনঅনশনের ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনরত বিনিয়োগকারীরা এমন ঘোষণা দিয়েছেন।
বিনিয়োগকারীরা বলেন, এরইমধ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনেক বৈঠক হয়েছে। বৈঠকে অবশ্যই বাজারকে গতিশীল করতে বিভিন্ন বিষয় চিহ্নিত হয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।
মানববন্ধন থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের অপসারণ ও দুর্বল আইপিও বন্ধের দাবি জানান।
সান বিডি/এসকেএস