দেশের ৪২টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
আজ বুধবার মে দিবস উপলক্ষে সচিবালয় গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্নুজান সুফিয়ান বলেন, মে দিবসে আমাদের দেখতে হবে কেউ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে কি না, শিল্প কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, শ্রমিকদের ঠিক মতো স্বাস্থ্যসেবা দেয় কি না। আমরা যদি এসব বিষয়গুলো দেখে আদায় করে নিতে পারি তাহলে মে দিবসের মর্যাদা সমুন্নত থাকবে।
এ ছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একে এম মিজানুর রহমান প্রমুখ।