আগামী অর্থবছরের বাজেট কার্যকরের দিন থেকে নতুন ভ্যাট আইন চালু হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার এনবিআরের সভাকক্ষে ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি ।
নতুন ভ্যাট আইনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের হার কেমন হবে তা অর্থমন্ত্রী ব্যবসায়ী ও এনবিআরের সঙ্গে বার বার আলোচনা করে নির্ধারণ করেছেন। ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন। আগামী বাজেট কার্যকরের দিন থেকে এ ভ্যাট আইন কার্যকর হবে।
ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের (টিআইএন) ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে জানিয়ে তিনি বলেন, অনেকে অনৈতিকভাবে টিআইএন নেয়। এ বিষয়টি আমরা শক্ত হাতে দমন করবো । টিআিইএন ধারিরা রিটার্ন বাধ্যতামূলক করতে হবে । তিনি বলেন, করের ব্যাপারে ছোট ব্যবসায়ীদের ব্যাপারটিও আমরা ভেবে দেখছি ।
কর্পোরেট কর হারের ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়ীর সংখ্যা বাড়লে কর্পোরেট কর কমানো হবো । এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর অব্যহতি কমানো হবে ।
মোশাররফ হোসেন বলেন, তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে স্বচ্ছতার সঙ্গে চলতে হয় এবং জবাবদিহিতা করতে হয়। যার কারণে অনেক কোম্পানি তালিকাভুক্ত হতে চায়না । বর্তমানে তালিকাভুক্ত কোম্পানীর ২৫ শতাংশ কর দেয় । তবে কোম্পানিগুলো পুঁজিবাজারের তালিকাভূক্ত হলে সে ক্ষেত্রে কর হার কমানো সম্ভব হবে ।
পুজিবাজার নিয়ে তিনি বলেন, বর্তমান পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীও খুবই অরিড(উদ্বিগ্ন)। প্রধানমন্ত্রী বিশেষভাবে পুঁজিবাজারের বিষয়টি দেখভালের জন্য বলেছেন। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের চেরারম্যান ও বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান সঙ্গে বৈঠক করেছি। বৈঠক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যা এর আগে কখনো করা হয়নি ।
আলোচনায় ইআরএফ-এর পক্ষ থেকে এনবিআরের কাছে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো
১. করদাতাদের সুবিধার্থে কর সেবা সহজীকরণ।
২. রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আপগ্রেড করা।
৩. এনবিআরের সক্ষমতা বাড়ানো।
৪. কর সচেতনতা তৈরি বা কর প্রদানে সচেতনতা বাড়াতে এসএমএস এর মাধ্যমে প্রচারণা চালানো।
৫. প্রত্যক্ষ কর আদায়ে সংস্কার করা।
৬. করদাতাদের বিরোধ নিষ্পত্তি বা মামলা জট কমানোর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি(এডিআর) ব্যবস্থাকে অধিকতর কার্যকর করা।
৭. ভ্যাট আদায়ে আরো স্বচ্ছতা আনা।
৮. রাজস্ব বোর্ড বিভিন্ন এসআরও জারি করে কর ছাড় দিয়ে থাকে। এতে কর ছাড়ের কারণ এবং সম্ভাব্য কর ক্ষতির পরিমাণ উল্লেখ থাকা।
৯. ট্রান্সফার প্রাইসিং সেলকে আরো কার্যকর করা এবং এর কার্যক্রম সম্পর্কে করদাতাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা।
১০. ইআরএফ সদস্যদের জন্য ঢাকার বাইরে বিভিন্ন কাস্টমস হাউজ, আয়কর ও ভ্যাট অফিস পরিদর্শনের সুযোগ করে দেয়া।
১১. সংবাদকর্মীদের সুবিধার্থে ভারতের ন্যায় বাজেট অধিবেশন বিকেলের পরিবর্তে সকালে শুরু করা।
প্রাক-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, ইআরএফ-এর সভাপতি সাইফ ইসলাম দুলাল সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা ।
সানবিডি/ এমএফইউ