দেশের অর্থতিক উন্নয়নে যুব জনগোষ্ঠীর বিকল্প নাই, তাই আগামী বাজেটে যুব জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিশেষ সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন এ্যাকশন এইড এর পরিচালক ফারাহ কবির ।
আজ মঙ্গলবার (২১মে)রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) এর মিলনায়তনে এ্যাকশন এইড কর্তৃক আয়োজিত যুব জনগোষ্টির জন্য বিনিয়োগ বাজেটে প্রতিফলন কী হবে অনুষ্টানে এইসব বলেন তিনি ।
ফারাহ কবির বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যুব জনগোষ্ঠী একটি বিশাল সম্পদ, যাদের কে বাদ দিয়ে উন্নয়ন কল্পনা করা যায়না । তাই আগামী বাজেটে যুব জনগোষ্টীর জন্য একটি বিশাল সুযোগ সুবিধা চাই ।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান শাসন কাঠামো অনুযায়ী ২২টি মন্ত্রণালয় যুব ও যুবকদের উন্নয়ন সম্পর্কিত কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে । বাজেট বিশ্লেষন অনুযায়ী, ২০১৮ অর্থবছরে এই ২২টি মন্ত্রনালয়ের জন্য বাজেটে মোট বরাদ্দ ছিলো এক লক্ষ ৬৬ হাজার কোটি টাকা যা পরবর্তীতে ২১.৬% কমে এক লক্ষ ৩৭ হাজার কোটিতে নেমে আসে । একই সময় মূল জাতীয় বাজেট চার লক্ষ কোটি থেকে ৭.৮১% কমে তিন লক্ষ ৭২ হাজার কোটিতে নেমে আসে অর্থাৎ সামগ্রিক বাজেটের তুলনায় এই ২২ টি মন্ত্রণালয়ের বাজেট কমার হার বেশি ।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষায় বরাদ্দকৃত বাজেটের বাস্তবায়ন ক্রমাগত ভাবে কমছে যা যুবকদের উন্নয়নের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা । বেকারত্ব যুবকদের একটি বড় সমস্যা । শ্রম জরিপ ২০১৭ মতে, বর্তমানে যুবকদের মধ্যে ১০.৬% বেকার ।
বিজিএমই এর সভাপতি রুবানা হক বলেন, যুবকেরা আমাদের কাছে আসে শিক্ষাগত যোগ্যতা (সার্টিফিকেট) নিয়ে । তাদের কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা, কর্মদক্ষতা না থাকার কারনে চাকরী দিতে পারছিনা ।
রুবানা হক আরও বলেন, যুবকেরা আস্থাহীনতায় ভোগছে, তাদের আত্মবিশ্বাস কম । আমাদের শিক্ষা ব্যবস্তার পরিবর্তন দরকার । তাই যুবকদের সার্টিফিকেট নয়, কারিগরি জ্ঞানের দিকে বেশি নজর দেওয়া উচিত ।
সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী যুবকদের এগিয়ে নিতে বেশ উদ্ভিগ্ন । ইতোমধ্যে কিভাবে যুবকদের এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে আমরা বার বার মিটিং করছি এবং আসছে বাজেটে তাদের কথাও আমরা মাথায় রাখছি । আশা করি যুব জন গোষ্ঠী আসছে বাজেটে সুফল পেতে যাচ্ছে ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)মহাপরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী এসময় বক্তব্য রাখেন ।
সানবিডি/ এমএফইউ