কেম্পানি সচিবদের একমাত্র প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রতিষ্ঠাকালীন সদস্য এবং ইনিস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সদস্য মো. সাইদুজ্জামান আর নেই। গত ২৩ মে তিনি ইন্তেকাল করেন। ইন্নাল্লিাহি ওয়াইন্না-ইলাইহি রাজিউন।
মো. সাইদুজ্জামান আইসিএসবি এবং আইসিএবির ফেলো মেম্বার। তিনি বহুজাতিক কোম্পানি বাটা’সুর কোম্পানি সচিব এবং সিএফও’দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্টের ফিন্যান্স কন্ট্রোলার েহিসেবেও। ২৩ মে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।