বিশ্ব যখন ব্যবসা বানিজ্যে এগিয়ে যাচ্ছে আমরা তখন পিছিয়ে থাকবো কেন । তাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করতে চাই ।দেশের অর্থনৈতিক ও বানিজ্য নিয়ে এমন মন্তব্য করেছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশী ।
আজ রবিবার (২৬মে) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) এর সদস্যদের নিয়ে বিশ্ব বানিজ্য সম্পর্কে তিন দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন ।
টিপু মুনশী বলেন, ডব্লিউটিও সাত বছর পর গত কয়েকদিন আগে একটি মিটিং এর আয়োজন করেছে যেখানে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে । এটা আমাদের বানিজ্যের জন্য অবশ্যই একটি পজেটিভ দিক । এছাড়া তাদের বাংলাদেশের বাজার সম্পর্কে উৎসাহ অনেক বেশি ।
মন্ত্রী বলিন, গত কয়েকদিন আগে আমি চেক রিপাবলিকান ও স্লোভাকিয়া সফর করে আসলাম তারাও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: মুনীর চৌধুরী বলেন, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে । বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে ।
মুনীর চৌধুরী বলেন, ডব্লিউটিও সদস্য সমূহের কাছে কিভাবে আমাদের ব্যবসা বানিজ্য পৌঁছাবো সে চেষ্টা করতে হবে । এছাড়া কিভাবে নতুন মার্কেট ব্যবসা করার জন্য কিভাবে দখল করা যায় সে ব্যবস্থা করতে হবে ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টাস ফোরামের সভাপতি সাইফল ইসলাম দিলাল এবং সাধারন সম্পাদক এস,এম রাশিদুল ইসলাম ।
সানবিডি/ এমএফইউ