চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরিয়াহ সূচকের সমন্বয় করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে এ সমন্বয় করা হয়। এতে ১৭টি কোম্পানিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আর সূচকে থাকা কোম্পানিগুলোর মধ্য থেকে ৭টিকে বাদ দেওয়া হয়েছে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন করে শরীয়াহ সূচকে অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ), নাভানা সিএনজি লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, এমবি ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমান কটন ফাইবার্স লিমিটেড, কাট্টলি ট্যাক্সটাইল, এম.এল. ডাইং, মতিন স্পিনিং মিলস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
বাদ যাওয়া কোম্পানি ৭টি হলো- অ্যাডভান্সড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), বেক্সিমকো সিনথেটিক্স, জিবিবি পাওয়ার, ওরিয়ন ফার্মা লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইউনাইটডে পাওয়ার জনোরশেন অ্যান্ড এন্ড ডিস্ট্রিবিউশন।
সমন্বয় শেষে সিএসই শরীয়াহ সূচকে মোট কোম্পানির সংখ্যা হচ্ছে ১২৭টি। এই সমন্বয় ১১ জুন থেকে কার্যকরী হবে।
সান বিডি/এসকেএস