কৃষককে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাল রপ্তানি করার প্রস্তুতি নিচ্ছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানি করা হবে।
আজ বৃহস্পতিবার (৩০মে) সচিবালয়ে ধানের কম বাজার মূল্যের বিষয়ে সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা জানান।
কৃষি মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। চাল রফতানির ক্ষেত্রে নগদ সহায়তা ২০ শতাংশ থেকে বাড়ানো হবে বলেও জানান কৃষিমন্ত্রী।
সানবিডি / এমএফইউ