ক্রিকেট বিশ্বকাপ ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টেলিভিশনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর-এর আওতায় কিস্তি সুবিধায় টিভি কিনে নতুন গাড়ি পেলেন ঢাকার নারী উদ্যোক্তা তানিয়া মেসবাহ। ফলে তানিয়ার পরিবারে ঈদের খুশি যেন আগেই এসে পড়েছে। ওয়ালটন থেকে পাওয়া গাড়ির সাহায্যে ব্যবসার পরিধি আরো বাড়াবেন বলে জানান তিনি।
২৬ মে, ২০১৯ রাজধানীর মিরপুর কচুক্ষেতে ওয়ালটন প্লাজা’য় আয়োজন করা হয় ‘গাড়ি হস্তান্তর’ অনুষ্ঠানের। যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তানিয়া’র হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন স্থানীয় সাংসদ আকবর হোসেন খান পাঠান (চিত্রনায়ক ফারুক)।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবীর ও মোহাম্মদ রায়হান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ, টিভি সার্ভিস ডেভলপমেন্ট বিভাগের সমন্বয়ক মারুফ হাসান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, অনুষ্ঠানের সমন্বয়ক এসকে তোফাজ্জল হোসেন সোহেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই-প্লাজা থেকে এলইডি বা স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি। এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার অথবা ফ্রিজ, টিভি, এসিসহ হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।
ওয়ালটন টিভির এই মেগা ক্যাম্পেইনের প্রথম গাড়িটি পেলেন তানিয়া মেসবাহ। পরিবার নিয়ে তিনি থাকেন রাজধানীর মিরপুর ডিওএইচএসে। সেখানেই আনিকা বুটিকস নামে একটি প্রতিষ্ঠান চালান তিনি। গত শনিবার মিরপুর কচুক্ষেতের ওয়ালটন প্লাজা থেকে ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে জিরো ইন্টারেস্ট সুবিধায় ৩ মাসের কিস্তিতে ৪৯ হাজার ৯’শ টাকা মূল্যের একটি ৪৯ ইঞ্চি এলইডি টিভি কেনেন তিনি। এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করেন। কিছুক্ষণ পরেই ওয়ালটনে কাছ থেকে নতুন গাড়ি পাওয়ার একটি ফিরতি মেসেজ পান তিনি।
তানিয়া বলেন, টিভি কিনে নতুন গাড়ি পাওয়া- এতো অবিশ্বাস্য ব্যাপার! তাও আবার কিস্তিতে। আমার পরিবারের সবাই মহাখুশি। তানিয়ার স্বপ্ন- একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া। তাই, ফ্যাশন হাউজের পাশাপাশি একটি বিউটি পার্লারও দেয়ার চিন্তা করেছেন। এসব ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চলতি বছরের শেষ দিকে একটি গাড়ি কেনার কথা ভাবছিলেন। কিন্তু, এই ঈদে ওয়ালটন টিভি কিনেই অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলেন নতুন গাড়ি। এখন সেই গাড়ি দিয়েই ব্যবসার পরিধি বাড়ানোর স্বপ্ন পূরণ করবেন বলে তিনি জানান।
ওয়ালটন টিভি কেনা প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন। অন্যান্য ব্র্যান্ডের চেয়ে ওয়ালটন পণ্যের দাম যেমন কম, তেমনি মানেও অনেক উন্নত। বিক্রয়োত্তর সেবাও পাওয়া যায় দ্রুত। প্রায় এক দশক ধরে ওয়ালটনের বিভিন্ন পণ্য ব্যবহার করছি আমি। এর মধ্যে রয়েছে দুটি ডিপ ফ্রিজ, একটি রেফ্রিজারেটর, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, ৩২ ও ৪৩ ইঞ্চির এলইডি টিভি। এসব পণ্যে খুব ভালো সার্ভিস পাচ্ছি। সেজন্যই এবারও টিভি কেনার ক্ষেত্রে ওয়ালটনেরই কিনলাম।
উল্লেখ্য, টিভির পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে এরইমধ্যে নতুন গাড়ি পেয়েছেন কিশোরগঞ্জের আব্দুল মমিন বাচ্চু ও নোয়াখালির মহিন উদ্দিন।
ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন জামালপুরের দোকানি, নাটোরের কৃষক:
ফ্রিজ কিনে নতুন গাড়ি ফ্রি! এ যেন অবিশ্বাস্য! এই বিষয়টিই বাস্তব দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ ক্রেতাদের ক্ষেত্রে। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ফ্রিজ কিনে এবার গাড়ি পেলেন জামালপুরের মনোহারি দোকানদার মো. জয়নাল আবেদিন জয় এবং নাটোরের কৃষক মো. মোন্তাজ মোল্লা।
গত ২৫ মে মাদারগঞ্জ উপজেলার ‘সেবা ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স’ থেকে ২৪,৮০০ টাকা দিয়ে ১১ সিএফটির ফ্রিজ কিনে গাড়ি পান জয়নাল। আর পরের দিন গুরদাসপুর ওয়ালটন প্লাজা থেকে ২৭,০০০ টাকা দিয়ে ১৩ সিএফটির ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি গাড়ি পান মোন্তাজ মোল্লা। নতুন গাড়ি পেয়ে উভয় পরিবারের আনন্দের বন্যা। ওয়ালটন তাদের ভাগ্য খুলে দিয়েছে বলে মহাখুশি জয়নাল এবং মোন্তাজ।
ওয়ালটন সূত্রে জানা গেছে, বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনার লক্ষ্যে সারা দেশে এই ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে তারা। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কিনে রেজিস্ট্রেশন করলেই রয়েছে নতুন গাড়ি। থাকছে ফ্রিজ, টিভি ও এসিসহ অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারও।
গত মঙ্গলবার (২৮ মে, ২০১৯) মাদারগঞ্জের বালিজুরিবাজারের ওয়ালটন পণ্যের পরিবেশক শোরুম ‘সেবা ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স’ আয়োজিত এক অনুষ্ঠানে জয়নালের কাছে নতুন গাড়ি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর মো. মিরাজুল হক মিনা, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের এএসপি মো. সামিউল আলম, ‘সেবা ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স’ এর স্বত্বাধিকারী মো মোস্তাফিজুর রহমান এবং ওয়ালটনের এরিয়া ম্যানেজার রেজওয়ানুর রহমান চৌধুরী।
অন্যদিকে, এর পরের দিন গুরদাসপুর ওয়ালটন প্লাজা আয়োজিত আরেকটি অনুষ্ঠানে কৃষক মোন্তাজ মোল্লার কাছে নতুন গাড়ি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম এবং ওয়ালটনের এরিয়া ম্যানেজার আকতার হামিদ খান সূর।
গাড়ি হাতে পেয়ে জয়নাল আবেদিন বলেন, দোকানের জন্য একটি ফ্রিজ প্রয়োজন ছিলো। ওয়ালটন পণ্য ভালো সার্ভিস দেয় তাই তাদের পণ্য কিনি। কিন্তু সেই ফ্রিজ কিনে যে নতুন গাড়ি পেয়ে যাবো, তা স্বপ্নেও ভাবি নাই। ড্রাইভিং শিখে গাড়িটি আমি নিজেই চালাবো।
এদিকে, নতুন গাড়ি পেয়ে যেন ঘোর কাটছে না ৬৫ বছর বয়সী ভূমিহীন কৃষক মোন্তাজ মোল্লার। ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই গাড়ি আমার আর্থিক কষ্ট দূর করবে।
জানা গেছে, ওয়ালটন ফ্রিজ কিনে এ সিজনে নতুন গাড়ি পেয়েছেন আরো বেশ কয়েকজন ক্রেতা। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্য আব্দুল মমিন বাচ্চু ও নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মো. মহিন উদ্দিন। এছাড়া, ওয়ালটন টিভি কিনে গাড়ি পেয়েছেন ঢাকার নারী উদ্যোক্তা তানিয়া মেসবাহ।