আসন্ন ঈদুল আজহায়ও পুঁজিবাজার ৯দিন বন্ধ থাকবে। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। গত ৩১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে ১১ থেকে ১৩ আগস্ট সরকারি ছুটি। এর আগে ৯ ও ১০ আগস্ট শুক্রবার ও শনিবার হওয়ায় সাধারণ সরকারি ছুটি। এরপরে ১৫ আগস্ট, বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি এবং পরের ২দিন শুক্রবার ও শনিবার সাধারনণছুটি। এরমধ্যে শুধুমাত্র ১৪ আগস্ট সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ১৪ আগস্ট শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। এর আগে ঈদুল ফিতরের সময়ও পুঁজিবাজার টানা ৯ দিন বন্ধ ছিলো।
সান বিডি/এসকেএস