পদ্মা ব্যাংক লিমিটেড-এর ট্রেনিং ইনস্টিটিউটে মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় শাখা পর্যায়ের ৫৮জন কর্মকর্তা অংশ নেন। মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমের যথাযথ পরিপালন এবং সচেতনতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ক্যামেলকো, এসইভিপি জনাব মোহাম্মদ জাবেদ আমিন। এছাড়া এসভিপি এএসএম আসাদুল ইসলাম এবং ভিপি রাশেদুল করিম প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।