চীন ভিত্তিক মাল্টিনিশনাল নেটওয়ার্ক ও টেলিযোগযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোং লিমিটেডের দুই সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠনটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে, ২০২০ সালে নতুন প্রকল্পের মাধ্যমে বিগ ডাটা এনালাইসিস, এভান্স কম্পিউটিং, সাইবার সিকুরিটি এনালাইসিস সহ ফাইজি খাতে বিপুল বিনিয়োগ করার আশাবাদ ব্যাক্ত করেন। প্রতিনিধিদল ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেন।
প্রতিনিধি দলের সাথে মতবিনিয়মকালে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা, দেশের বিনিয়োগ পরিবেশের মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিনিয়োগকারীদের সর্বচ্চ সেবা দেওয়ার জন্য বিডা প্রস্তুত।
এসময় তিনি বিডা ও হুয়াওয়ে যৌথ উদ্যোগে শেনচেন ভিত্তিক প্রথমসারির ২৪-২৫ টি প্রতিষ্ঠান এর সমন্বয়ে ইনভেস্ট ইন বাংলাদেশ ফোরাম গঠনের কথা বলেন।
তিনি আরও বলেন,” বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো দ্রুত এগিয়ে নিতে, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রে হুয়াওয়ে সার্বিক সহযোগিতা করবে বিডা।
সান বিডি/এসকেএস