লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো দৈনিক কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টা ২০ মিনিটে তার বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত ১৯ জুলাই লন্ডন সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে ২০ জুলাই দূত সম্মেলনে যোগ দেন তিনি। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ৩ আগস্ট লন্ডনে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি। এছাড়া লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড ও লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।