মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘আইসটি সিকিউরিটি অ্যা্ওয়ারনসে ফর আইটি কনটাক্ট পারসন অফ ব্রাঞ্চ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকরে এক সংবাদ বিজ্ঞপ্তেতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের ৫৮টি শাখার আইটি কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে সিইও বলেন, ব্যাংকের সকল স্তরে অভ্যন্তরীন ও বহিস্থ আইটি সিকিউরিটি রিস্ক বিষয়ে সচেতন থাকতে প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন। এসময় ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান, এসইভিপি ও সিটিও এ.কে.এম. আতিকুর রহমান এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।