
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওইদিন বেলা সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (৩০ জুন ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস