পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ডের ১০ বছর করে মেয়াদ বাড়ানো হয়েছে।ফান্ডগুলো হলো – ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডগুলো সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজম্যান্টের দ্ধারা পরিচালিত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডগুলোর মধ্যে এনসিসিবিএল ফান্ড-ওয়ানের ১০ বছর মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ২৩ মে পর্যন্ত করা হয়েছে। এছাড়া এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ডের ২০৩১ সালের ৯ জানুয়ারি, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ২০৩০ সালের ৬ ফেব্রুয়ারি, গ্রীণ ডেল্টা ফান্ডের ২০৩০ সালের ২৭ সেপ্টেম্বর, এমবিএল ফার্স্ট ফান্ডের ২০৩১ সালের ৭ ফেব্রুয়ারি ও এলআর গ্লোবাল বাংলাদেশ ওয়ানের মেয়াদ ২০৩১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
সান বিডি/এসকেএস