হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে সুপ্রিমকোর্ট। অনিয়মের অভিযোগ ওঠা ওই তিন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সুপ্রিমকোর্টের একাধিক সূত্র।
অনিয়েমের অভিযোগে তদন্ত শুরু হওয়া হাইকোর্টের ওই তিনজন হলেন -বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হক।
২২ আগস্ট (বৃহস্পতিবার) সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যতালিকাতেও এই তিনজন বিচারকের নাম রাখা হয়নি।
এ বিষয়ে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির তদন্তের বিষয়টি শুনেছি। এটা প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির বিষয়। আপাতত এ বিষয়ে কোন মন্তব্যকরব না।
সানবিডি/এসএস