উৎপাদন আরো ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, উৎপাদিত সুতা বিক্রির কোনো উন্নতি না হওয়ায় গেল ৬০ দিন ধরে কোম্পানিটির এই কারখানা বন্ধ রয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে এর উৎপাদন চালু হওয়ার কথা ছিল। কিন্তু উৎপাদিত মজুদ সুতা বিক্রির কোনো উন্নতি না হওয়ায় আরো ১৫ দিন অর্থাৎ ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলহাজ্ব টেক্সটাইল। এর আগে আরো দু,বার সময় বাড়ানো হয়েছিল।
সান বিডি/এসকেএস