জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে সংখ্যালঘু মন্ত্রনালয় বা সংখ্যালঘু কমিশন থাকতে পারে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংরক্ষণ হবে। এবং সংখ্যালঘু সম্প্রদায় এগিয়ে যেতে পারবে।
আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, জাতীয় পার্টি সব সময় সংখ্যালঘুদের পাশে ছিলো। আগামী দিনগুলোতেও আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবো। তাদের যৌক্তিক সকল দাবিতে সংসদে ও রাজপথে ভূমিকা রাখবে জাতীয় পার্টি। তিনি বলেন, প্রথিবীর সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলেছে। সকল ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একই। সকল ধর্মই ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে। তাই এক ধর্মের সাথে অন্য ধর্মের কোন বিভেদ থাকতে পারেনা।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, মাত্র ৫ শতাংশ মানুষ ধর্মকে পূঁজি করে ব্যক্তিগত স্বার্থে সমাজে বিশৃংখলা সুষ্টি করতে চায়। তাদের এদেশের মানুষ কখনোই গ্রহণ করেনি। বাংলাদেশের বড় দলগুলোও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর দিনকে সরকারী ছুটি ঘোষনা করেছিলেন এবং হিন্দু কল্যান ট্রাষ্ট গঠন করেছেন। হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় অগ্রনী ভূমিকা রেখেছেন। বলেন, জাতীয় পার্টি পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে আজীবন সংখ্যালঘুদের পাশে থাকবে।
শ্রীকৃষ্ণ সেবা সংঘ এর আহ্বায়ক নকুল চন্দ্র শাহা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন দে এর পরিচালনায় শুভ জন্মাষ্টমি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাঃ সম্পাদক অ্যাড. তাপস পাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ঢাকা মহানগরের সভাপতি চিত্ত রঞ্জন দাস, ঢাকা মহানগর দক্ষিণ ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও অধ্যাপক এস.এম রায় সমর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, যুগ্ম-দফতর সম্পাদক এম.এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা- মাহমুদ আলম, অ্যাড. আবু তৈয়ব, হাজী সিরাজ, অ্যাড. মমতাজ, নুুরুল হক নুরু, যুব নেতা মোঃ কামাল হোসেন প্রমুখ।