মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে একটি চুক্তি সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয়ে সম্মাদিত হয়। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর গ্রাহকরা মাসিক বিল পরিশোধ করতে পারবেন । মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর সচিব মোঃ আসাফউদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মোঃ রফিকুল হক ভুঁইয়া, এভিপি ও আইএলএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তপন জেমস রোজারিও এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বাপবিবো, রাজশাহী ও পরিচালক (আইসিটি) হেদায়েতুল ইসলাম ও ডেপুটি ডিরেক্টর (ফাইনান্স) মোঃ জিয়াউদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।