স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট ২০১৯ইং) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়, ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত পরিচালকবৃন্দের মধ্যে জনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ এবং নজমুল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম এবং উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন।
সানবিডি/ঢাকা/এসএস