পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার আবারো কোম্পানিটির ক্রেডিট রেটিং করা হয়েছে। এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে,নাভানা সিএনজি লিমিটেডের নতুন ক্রেডিট রেটিং সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদের জন্য ‘এ+’ নির্ধারণ করা হয়েছে। আর স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-৩’।
কোম্পানির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ১৯ সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
এর আগে গত ২৭ আগস্ট কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছিল আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। পূর্বের ক্রেডিট রেটিং অনুযায়ী নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং সার্ভিল্যান্স দীর্ঘ মেয়াদের জন্য ‘এএ-’ নির্ধারণ করা হয়েছিল। আর স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-৩’।
সান বিডি/এসকেএস