দেশের তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের নেওয়া জরুরি কর্মসূচির সম্পূরক হিসেবে ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৪২ কোটি ২৭ লক্ষ ৭০ হাজার টাকা।
সংস্থাটির সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স ফান্ডের (সিইআরএফ) এ তহবিল থেকে জামালপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নারীপ্রধান ৪৩ হাজার পরিবারকে সহায়তা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেন, প্রকৃতিক দুর্যোগের সময় সাধারণত নারী ও মেয়ে শিশুরাই সব চেয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই সিইআরএফের এ প্রকল্প বন্যায় বিধ্বস্ত নারী ও শিশুদের জীবনযাত্রা পুনর্গঠনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে জোরদার ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/বকর/এসএস