পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম ও কুমিল্লা দক্ষিন জেলার সাংগঠনিক বিভিন্ন কর্মসূচী সফল করার লক্ষ্যে গতকাল কুমিল্লায় জেলা মহানগর ও অংগসংগঠন সমুহের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাপার সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব এইচ এন এম শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তিতায় শফিকুর রহমান বলেন,পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে কুমিল্লা জেলা জাতীয় পার্টিকে সকল ষড়যন্ত মোকাবেলা করে এগিয়ে নিয়ে যেতে হবে।কুমিল্লা জেলাকে জাতীয় পার্টির ঘাটি তৈরী করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের কে উপহার করে দিতে চাই। সে জন্য আমাদের সকলকে জাতীয় পার্টির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যেতে হবে।
জেলা জাপার সিনিয়র সহ সভাপতি জনাব ডা: আলী আহমদ মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয় ।
সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন —কুমিল্লা মহানগর জাপার আহবায়ক জনাব মাহবুবুল আলম সেলিম, জেলা জাপার যুগ্ন সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক পার্টির সহ সভাপতি জনাব কাজী জামাল ও জনাব আব্দুল কুদ্দুছ মানিক, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক জনাব এস এম গোলাম বায়েজিদ, জেলা যুব সংহতির সাবেক সভাপতি জনাব মাহবুবুর রশিদ মাহবুব, মহানগর যুব সংহতির আহবায়ক জনাব আবুল কালাম আযাদ( ভিপি আযাদ), সদস্য সচিব জনাব মোবাশ্বের হোসেন , মহানগরের যুগ্ন আহবায়ক জনাব শাহিনুর, শ্রমিক পার্টির সভাপতি জনাব আব্দুল কাদির ,জেলা যুবসংহতির আহবায়ক জনাব শামীম আহম্মদ , সদস্য সচিব জনাব মিজানুর রহমান, লাকসাম উপজেলার সহ সভাপতি জনাব জামাল উদ্দিন, সেক্রেটারী জনাব আবুল কাশেম ভূঁইয়া শহিদুল ইসলাম ভূঁইয়া , লাকসাম পৌরসভা সভাপতি জনাব জয়নাল আবেদীন, সেক্রেটারী জনাব উত্তম সাহা বাচ্চু ,নাংগলকোট উপজেলা সেক্রেটারী জনাব মফিজুর রহমান, সদর দক্ষিন উপজেলা সভাপতি জনাব আবদুর রাজ্জাক বাদল, চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি জনাব জসিম উদ্দিন, সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি জনাব ওমর ফারুক সোহেল, ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সবুজ, ও জনাব শরীফুল ইসলাম, ও মহিউদ্দিন ফয়সাল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ