নসিমনে করে চুয়াডাঙ্গা থেকে রাজধানীতে ফেনসিডিল পাচারকালে মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ৩ জনকে আটক করেছে র্্যাব- ২। শনিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় বসিলা ব্রিজ এর উপরে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। র্্যাব- ২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, চুয়াডাঙ্গা থেকে অভিনব কায়দায় একটি নসিমনে করে এবং তেলের ড্রামে ভরে ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছে এমন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আশরাফুল, লতিফ ও শহিদুল চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা।
আটক তিনজনের মধ্যে লতিফ নসিমন চালক , অপর দুইজন ফেনসিডিলের ডিলার ফেনসিডিলগুলো মোহাম্মদপুরের নজরুলের কাছে ডেলিভারি দেয়ার কথা ছিল। র্্যাবের এই কর্মকর্তা আরও বলেন বলেন, চুয়াডাঙ্গার দর্শনা হয়ে অভিনব কায়দায় এগুলো আনা হয়, দেখলে মনে হবে তেলের ড্রাম, এভাবেই বিভিন্নভাবে অভিনব কায়দায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক চালান করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই যদি আরো তৎপর হই তাহলে হয়তোবা আমরা আরো সফল অভিযান চালাতে পারবো আমরা মাদক নির্মূলে সফল হব। আটককৃতরা জানায় গতকাল শুক্রবার ভোরে তারা এই ফেনসিডিলগুলো নিয়ে চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়েছেন।