ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ডিলার তালিকায় আগস্ট মাসে শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ জানা গেছে।
জানা গেছে, আগস্ট মাসে ডিএসইর ডিলারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এমটিবি সিকিউরিটিজ। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে এপেক্স ইনভেস্টমেন্ট। চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, পঞ্চম ইউনিক রয়েল সিকিউরিটিজ, ষষ্ঠ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, সপ্তম দোহা সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, অষ্টম আইডিএলসি সিকিউরিটিজ, নবম স্যার সিকিউরিটিজ এবং দশম স্থানে রয়েছে এনএলআই সিকিউরিটিজ।
ডিলার তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে যথাক্রমে- ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, এফবিএল সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, এম কমার্স ব্যাংক সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ,জে রহমান প্রাইভেট লিমিটেড ও টাইমস সিকিউরিটিজ।
সান বিডি/এসকেএস