চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন মাহবুবুর রহমান। তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ইউএনবির চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম জানিয়েছেন ব্যাক্তি মানুষ হিসেবে তিনি অত্যন্ত সৎ।
তিনি সাংবাদিকদের সব কাজে সহয়তা করেন। চাঁদপুরে তাঁকে স্বাগত জানাই। একই সাথে চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার প্রিয় মানুষ জনাব জিহাদুল কবিরকে তাঁর পদোন্নতির জন্য (ঢাকা রেঞ্জের ডিআইজি) অভিনন্দন জানাই।
মাহবুবুর রহমানকে ২০১৭ সালে ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার এসপি হিসেবে বদলী করা হয়। এর পূর্বে তিনি ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিশেষ শাখার ইমিগ্রেশন পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় তিনি ঢাকা রেঞ্জে বদলি হয়েছেন।