পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা আবু হেনা মোস্তফা কামাল তার কাছে থাকা কোম্পানিটির ৩১ লাখ ৫৮ হাজার ১০০টি শেয়ারের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ১০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা তার ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস