পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ সরকারের জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৯ উয্যাপন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫টি পুরস্কার লাভ করেছে ।তারই সাথে সাথে একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক পুরুষ্কার অর্জন করেছে এই প্রথম বার।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
গ-গ্রুপে একাদ্বশ-দ্বাদশ পর্যায়ে পুরষ্কার পেয়েছে ৫ জন:
কেরাতে -ক্যাডেট নোমান হাসান তানিম,দেশত্ববোধক সংগীত-ক্যাডেট হাসিবুর রহমান শান্ত,রবীন্দ্র সংগীত – ক্যাডেট ল্যান্স কর্পোরাল ইব্রাহিম,নজরুল সংগীত-ক্যাডেট হাসিবুর রহমান শান্ত,জারিগান-ক্যাডেট ল্যান্স কর্পোরাল ইব্রাহিম ও তার দল।
ঘ-গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পুরষ্কার পেয়েছে ১০ জন:
কেরাত-ক্যাডেট সার্জেন্ট এইচ এম বাকীবিল্লাহ,হামদ-নাত- ইসরাত জাহান,বিতর্ক (একক)-ক্যাডেট সার্জেন্ট এইচ এম বাকীবিল্লাহ,দেশত্ববোধক গান-ক্যাডেট মোহাম্মদ ইয়াসিন আহমেদ,নজরুল সংগীত- ক্যাডেট মোহাম্মদ ইয়াসিন আহমেদ,লোক সংগীত-মোঃ ইয়াসিন,শ্রেষ্ঠ রোভার -মোঃ রবিউল আওয়াল সাকিব,শ্রেষ্ঠ রোভার দল -কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট দল,শ্রেষ্ঠ বিএনসিসি কন্টিনজেন্ট -কবি নজরুল সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান -কবি নজরুল সরকারি কলেজ।
পুরুষ্কার প্রাপ্ত বেশিভাগ শিক্ষার্থীই কলেজ বিএনসিসি প্লাটুনের সদস্য।
বিএনসিসি ক্যাডেটদের এ অর্জনে প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট এইচ এম বাকীবিল্লাহ বলেন ,বিএনসিসি এমন একটি সংগঠন যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মানসিক,দৌহিক এবং চারিত্রিক উন্নতির পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রতিভা গুলো তুলে ধরার সক্ষমতা অর্জন করে।গত বছর আমরা ৭ টি পুরুষ্কার লাভ করেছিলাম ,এবছর তা বৃদ্ধি পেয়ে ১৫ টি হয়েছে। আমাদের বিএনসিসি প্লাটুন শ্ৰেষ্ঠ হয়েছে যা সকলের সম্মিলিত প্রচেষ্ঠার ফল। এই সাফল্য অব্যাহত রাখবার চেষ্টা চালিয়ে যাবো আমরা ।