পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের অস্বাভাবিক উত্থানের পরে কর্পোরেট উদ্যোক্তা ধারাবাহিকভাবে ইউনিট বিক্রির ঘোষণা দিচ্ছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৩ জুলাই ফান্ডটির ইউনিট দর ছিল ১০ টাকা। যা অযৌক্তিকভাবে বেড়ে ২৫ জুলাই দাড়াঁয় ৪৪.৪০ টাকায়। এই অস্বাভাবিক উত্থানের পরে ফান্ডটির কর্পোরেট উদ্যোক্তা এফবিএল সিকিউরিটিজ ইউনিট বিক্রির ঘোষণা শুরু করে। এরইমধ্যে ৩ ধাপে ৪০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।
এফবিএল সিকিউরিটিজ প্রথম ধাপে ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দেয় ৭ আগস্ট। এরপরে ২২ আগস্ট আরও ২০ লাখ ইউনিট এবং ২ সেপ্টেম্বর ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দেয়। এরমধ্যে ২৮ আগস্ট প্রথম ঘোষণার ১০ লাখ ও ৪ সেপ্টেম্বর দ্বিতীয় ঘোষণার ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে করপোরেট উদ্যোক্তা প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তার ধারাবাহিক বিক্রির ঘোষণায় এরইমধ্যে ফান্ডটিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে ২৫ জুলাইয়ের ৪৪.৪০ টাকার ইউনিটটি ৩ সেপ্টেম্বর লেনদেন শেষে ১৮.১০ টাকায় নেমে এসেছে।
সান বিডি/এসকেএস