পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) মতবিনিময়ের জন্য বৃহস্পতিবার যাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের সংশোধনী ও চলমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
আলোচনায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর সংশোধনীর বিষয়ে স্টেকহোল্ডাররা মতামত তুলে ধরবেন। তবে এরইমধ্যে আইনটির সংশোধনীর বিষয়ে তারা তাদের প্রস্তাবনা প্রস্তাবনা জমা দিয়েছেন।
বৈঠকে আইনের সংশোধনীর পাশাপাশি পুঁজিবাজারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এতে পুঁজিবাজারের চলমান মন্দাবস্থার কারন কি ও তার সমাধানের জন্য করণীয় বিষয়টি গুরুত্ব পাবে।
সান বিডি/এসকেএস