বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পৃষ্ঠপোষকতায় “Finance Management” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট তৌহিদুর রহমান ও পরিচালকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী এবং পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিরঞ্জন চন্দ্র গোপ এসময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন ইউনিটের ১৯ জন হিসাবরক্ষণ কর্মকর্তা অংশগ্রহণ করেন।