পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্যাংক এশিয়ার এক উদ্যোক্তা ১ কোটি ৩৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা মোরশেদ সুলতান চৌধুরীর কাছে ব্যাংকটির ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ১৩৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ১৩৫টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা ব্লক মার্কেটে তার ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস