পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা মো. অলিউজ্জামানের শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই উদ্যোক্তা ৪০ হাজার শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে পাবলিক মর্কেটে ঘোষণাকৃত এ শেয়ার বিক্রি করেন তিনি। এর আগে তিনি ২ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দেন।
সান বিডি/এসকেএস