সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাবারীপাড়া এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ও তার সহকারী (হেলপার)। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি জানান।