চ্যনেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ বলেছেন, চাঁদপুরের সকল উন্নয়ন ও কল্যাণ মূলক কাজে আমরা ঢাকায় কর্মরত চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে সব সময় পাশে থাকবো।’
শনিবার (১৪ সেপ্টম্বর ২০১৯) চ্যানেল আইয়ের বোর্ড রূমে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে খোলামেলা আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সংগঠনের মাধ্যমে জন কল্যাণমূলক কাজ করে যেমন সাধারণ মানুষের কল্যাণ করবো তেমনি ঢাকায় কর্মরত ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সব সাংবাদিকদের কল্যানেও কাজ করবো।
এসময় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, দপ্তর সম্পাদক সানবিডির চিফ রিপোর্টার মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না, যুগ্ম সম্পাদক সফিক শাহীন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, মানব কল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, সদস্য জাকির মজুমদার ও কাজী ফয়সাল্ প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস