পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক মোঃ আব্দুল মালেক তার কাছে থাকা ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ১৮৪টি শেয়ারের মধ্যে ১ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার মূল্যে তিনি এ শেয়ার বিক্রি করবেস।
সান বিডি/এসকেএস