পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ডে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে: নন-কনভার্টেবল, আনলিস্টিড, ফুল্লি ডিডেম্বল, ফ্লাটিং রেটেড এবং সাবঅর্ডিনেটেড বন্ড।
৭ বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্ট্যান্ডার্ড ব্যাংক টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।এই বন্ডের এবং মেন্ডেটেড জয়েন্ট অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসাবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাললর রিসোর্সেস লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এমটিবি ক্যাপিটালর লিমিটেড।
সান বিডি/এসকেএস