পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মেয়েকে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অর্থমন্ত্রী মেয়ে নাফিজা কামালকে উপহার স্বরূপ ৪ লাখ ৫৬ হাজার ৮০০ শেয়ার হস্তান্তর করবেন। নাফিজা কামাল কোম্পানিটির পরিচালক। আগামী ৩০ কার্যদিবসে মধ্যে ডিএসই অনুমোদনের পর ঘোষণাকৃত শেয়ারগুলো হস্তান্তর সম্পন্ন করবেন অর্থমন্ত্রী।
সান বিডি/এসকেএস