পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এক পরিচালক ৩ লাখ ৩৫ হাজার ২২০টি শেয়ার ক্রয়ের ঘোষণা নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক জান্নাতুল ফেরদৌস ৩ লাখ ৩৫ হাজার ২২০টি শেয়ার ক্রয় করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তিনি ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস