পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে জমা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ ক্যাশ ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। ঘোষিত এ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
সান বিডি/এসকেএস