সাতক্ষীরায় এখনো কমেনি ডেঙ্গুর প্রভাব। গত ২৪ ঘণ্টায় আরো ১২ জন ডেঙ্গু রোগী সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, সাতক্ষীরায় আজ পর্যন্ত ৭৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনো ৪৩ জন ভর্তি আছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে ৫৪৬ জন এবং উন্নত চিকিৎসার জন্য ১৬৯ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস