শ্রমিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব এবং তাদের কল্যাণে গঠনমূলক কাজে অংশগ্রহণ করবো বলে মন্তব্য করেছেন জয়পুরহাট জেলার পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সোমবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে জেলা শ্রমিক ঐক্য জোটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এসময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী মানুষের জীবন মান উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শ্রমিকরা এখনো অবহেলিত। তাদের শ্রমের মূল্য সন্তোষজনক নয়। তারা সঠিক পারিশ্রমিক পান না। আমি তাদের কল্যাণে কাজ করতে চাই। তাদের পাশে সব সময় ছিলাম, আছি আর থাকবোও।’
মতবিনিময় সভায় জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজ তহবিল থেকে শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দেন। তবে কি পরিমাণ অর্থ দিয়েছেন তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশনের সভাপতি আব্দুল মতিন, দোগাছি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খুরশেদ আলম সৈকত, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, শ্রমিক ঐক্য জোটের আহবায়ক মইনুল দেওয়ান, যুগ্ম আহবায়ক রাব্বু মিয়া নুরু, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন জনি প্রমূখ।
সানবিডি/ঢাকা/জেলা প্রতিনিধি/এসএস