পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কাশেম ইন্ডাস্টিজের বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ, সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সান বিডি/এসকেএস