পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড লিমিট ছাড়াই লেনদেন করছে। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী আজ এ কোম্পানির কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১.৬৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৭ নভেম্বর, সকাল ১১টায়, পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন, চট্টগ্রামে বার্ষিক সাধারণ সভা করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৭ অক্টোবর।
সান বিডি/এসকেএস