পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রোববার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- কেডিএস এক্সেসরিজ, পদ্মা ইসলামী লাইফ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর, সোমবার কেডিএস এক্সেসরিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৯ ও ৩০ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১ অক্টোবর, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
আগামী ১৩ অক্টোবর, রোববার পদ্মা ইসলামী লাইফ এবং ইভেন্স টেক্সটাইরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের নয় কার্যদিবস অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ অক্টোবর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সান বিডি/এসকেএস